Uncategorized

“সহিংসতার ভয় ছিল সেটা হয়নি”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটা ভালো খবর হলো নির্বাচনী সহিংসতায় কোনো মৃত্যু ঘটেনি। এছাড়া ছোট ছোট কিছু আহত হয়েও থাকতে পার, যার খবর আমাদের কাছে আসেনি। তবে সংবাদ এসেছে ভোট কারচুপি ও সিল মারা চেষ্টা হয়েছে। বিভিন্ন টিভি-চ্যানেলে সেগুলো প্রকাশিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানা।

৪০ শতাংশ ভোট পড়েছে জানিয়েছে তিনি বলেন, ভোটের সংখ্যা হয়তো বাড়তেও পাড়ে। তাই এখনো চূড়ান্ত হয়নি। ভোটার উপস্থিতি আরও কম হওয়ার আশঙ্কা ছিল। কারণ, বড় একটি পক্ষ নির্বাচনে না এসে পরোক্ষ বর্জনের ঘোষণা দেয়। এছাড়া কয়েকটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে, শুক্রবার রাতে ট্রেনে অগ্নিসংযোগ হয়েছে। এসব দেখে শঙ্কা জাগতে পারে নির্বাচনটা সহিংস হবে। তবে ভোটাররা স্বতঃস্ফূর্ত ও স্বাধীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করেছেন।

সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চেষ্টার ত্রুটি ছিল না জানিয়ে সিইসি বলেন, যতটা সম্ভব নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা আমরা সে চেষ্টা করেছি। প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছি। অনেকের দাবি ছিল ব্যালটপেপার ভোটের দিন পাঠানোর। তাই আমরাও ভোটের দিন ভোরে ব্যালট পেপার পাঠাই।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান