সর্বদলীয় সংলাপে বিএনপি থেকে থাকছেন সালাউদ্দিন
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় এটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ- এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, এ সংলাপে অংশ নিতে কিছুক্ষণের মধ্যে সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে রওনা হবেন।
বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ সংলাপ শুরু হওয়া কথা রয়েছে। এর আগে সংলাপে বিএনপির যোগদান নিয়ে অনিশ্চয়তার খবর আসে।





