জাতীয় ফিচার

রেস্তোরাঁসহ কিছু পণ্য ও সেবায় ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রেস্তোরাঁর খাবারে ভ্যাট হার বাড়ানোর ৫ দিন পর তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

এর আগে বর্ধিত ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সারাদেশে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায় সংগঠনটি।

এদিকে, এনবিআর সূত্র জানা গেছে, আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হতে পারে। তবে কোন পণ্য ও সেবাগুলোর ভ্যাট পুনর্বিবেচনা হতে পারে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভ্যাট পুনর্বিবেচনা করা হতে পারে ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি খাতে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র