সরকার রুটিন কাজ করবে; কোনো পলিসিগত সিদ্ধান্ত নেবে না: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার রুটিন কাজ করবে। কোনো পলিসিগত সিদ্ধান্ত নেবে না, আইন হবে না। যদি প্রয়োজন হয় যে, অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে, কোনো বিশেষ কারণে বিশেষ ব্যবস্থায় অত্যন্ত জরুরি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, গতকাল যেহেতু দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এরপর নির্বাচনের কাজকর্ম নির্বাচন কমিশন (ইসি) দায়িত্বশীলভাবে করবে। ইসির নির্বাচনের কাজে যেসব সরকারি বিভাগ, সংস্থা বা অফিস তাদের প্রয়োজন হবে এবং নির্বাচন প্রভাবিত হবে না, সেইসব তারা করবে। যে সরকার আছে, সেই সরকার গতানুতিক রুটিন কাজগুলো করে যাবে। আর গণতন্ত্রে মূল বক্তব্য যখন নির্বাচন তখন বর্তমান সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে।
রুটিন কাজের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, গতানুগতিক অফিস চলার ব্যাপারে, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের বেতন পাওয়ার ব্যাপারে, প্রতিদিনকার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে এসব বিষয়ে অবশ্যই এ সরকার কাজ করবে। উন্নয়নকাজ যেগুলো আছে, সেগুলো চলমান থাকবে। তবে নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না। নতুন করে কোনো প্রকল্প নেয়া হবে না। একটি দলের পক্ষে যা কিছু নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ রকম কাজ আমরা করবো না।
মন্ত্রিসভায় পরিবর্তন হবে না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু টেকনোক্র্যাট মন্ত্রীরাও কী থাকবেন-জানতে চাইলে তিনি বলেন, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
পুলিশ যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, বিচার বিভাগ যেমন আইন মন্ত্রণালয়ের অধীনে এ বিষয়ে তিনি বলেন, বিচার বিভাগ মোটেও আমার অধীনে না। ম্যাজিস্ট্রেটরাও না। বিচার বিভাগ স্বাধীন এবং অধস্তন আদালতগুলো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আওতায়। সুপ্রিম কোর্টের ক্ষমতায় তারা চলেন। আইন মন্ত্রণালয়ের অধীনে চলেন না। আমি বহুবার বলেছি, আইন মন্ত্রণালয় হচ্ছে, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের একটি সেতুবন্ধন মাত্র বলেন মন্ত্রী।
আরও পড়ুনঃ তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি






তফসিলের প্রতিবাদে ২ দিনের হরতাল ডাকলো বিএনপি - Tathya Sangjog
November 16, 2023[…] আরও পড়ুনঃ সরকার রুটিন কাজ করবে; কোনো পলিসিগত সিদ… […]