জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“সরকার গণমাধ্যমের বিকাশ, বিস্তৃতি এবং স্বাধীনতায় বিশ্বাস করে”

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সরকার গণমাধ্যমের বিকাশ, বিস্তৃতি এবং স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, গণমাধ্যমের বিকাশের সঙ্গে রাষ্ট্রের ও বহুমাত্রিক সমাজব্যবস্থার বিকাশ যুক্ত, বিতর্কভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা যুক্ত।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এনএএনটিভি বিডিডটকম অনলাইন সংবাদ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

মন্ত্রী বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। অনেকের চাকরির সংস্থান হচ্ছে এবং মানুষের কাছে অবাধ তথ্য যাচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই গণমাধ্যমগুলো ভূমিকা রাখ বলে প্রত্যাশা করি।

সবার আগে সংবাদ দিতে গিয়ে ভুল তথ্য না দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘লক্ষ রাখতে হবে, সবার আগে সংবাদ দিতে গিয়ে যেন সম্পাদনাহীন এবং ভুল তথ্য পরিবেশিত না হয়। দেশে গত ১২-১৩ বছরে যত ধরনের হানাহানি, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, নাসির নগর, রামু, কুমিল্লা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা; সব কটির পেছনেই ভুয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম অনুঘটকের কাজ করেছে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে। আমাদের সরকারও শক্তভাবে সেগুলো মোকাবিলা করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইনে দেখলাম, যেসব ইসরাইলি ফিলিস্তিনিদের জায়গায় অবৈধ বসতি স্থাপন করেছে তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করব, বাংলাদেশে যারা পেট্রোলবোমা নিক্ষেপ করছে, যারা নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও তারা ভিসা নিষেধাজ্ঞা দেবে।’

আরও পড়ুনঃ “টাইপিংয়ের ভুলে শ্রম আইন ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র