বিদেশে যেতে বাধা নেই ড. ইউনূসের
ফুটবল সামিটসহ একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিতে ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে শ্রম আদালত।
আজ বুধবার তাকে বিদেশে যাওয়ার অনুমোদন দেন শ্রম আদালত।
এর আগে গত বৃহস্পতিবার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিককে ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন।
এর আগে গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীকে মুনাফার অংশ দিতে নির্দেশ দিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া রায় অবৈধ ঘোষণা প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।
আরও পড়ুনঃ “টাইপিংয়ের ভুলে শ্রম আইন ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি”





