জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সমুদ্রবন্দরগুলোতে জেটি নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, আমাদের সমুদ্র তীর আছে, তবে ডেক বা জেটি নেই। বিদেশে সমুদ্র বন্দরগুলোতে একটি জেটি থাকে, মানে একটি টার্মিনালের মত। সেখানে জাহাজগুলো থাকে এবং ওখান থেকে যাত্রী নেয় তারা। সমুদ্রে ট্যুর করে ওখানে আবার যাত্রী নামিয়ে দেয়।

দেশে এরকম টার্মিনাল বা জেটি নির্মাণ করতে প্রধানমন্ত্রী নির্দেশনায় জানিয়েছেন, স্থানগুলো চিহ্নিত করে সেখানে নির্মাণ কাজ দ্রুত শুরু করতে হবে। এজন্য সমীক্ষা পরিচালনা এবং এ ব্যাপারে কার্যক্রম গ্রহণ করতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সম্ভাব্যতা যাচাই করতে বলেছেন, কোথায় করা যায় এবং কিভাবে করা যায়, সেটার জন্য উনি বলে দিয়েছেন।’

আরও পড়ুনঃ আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র