বিএনপিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া উচিত: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, যুক্তরাষ্ট্রের উচিত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা।
আজ সোমবার বিএনপির এই কর্মসূচিসহ সমসমায়িক ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন-সন্ত্রাস কিংবা বিদেশিদের নিষেধাজ্ঞা কোনো কিছুই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।
আন্দোলনে ব্যর্থ হয়ে কর্মসূচির নামে বিএনপি নাশকতা করার পরিকল্পনা করছে অভিযোগ করে, দলের নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
আরও পড়ুনঃ আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার





