জাতীয় ফিচার

“সব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত”

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে। সব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাজেট নিয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।

এসময় নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াকেই আগামী ২০২৪-২৫ বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী।

বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ বার্তা আসবে বাজেট ঘোষণায়।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, কর হার বাড়িয়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ দেয়া হবে বাজেটে।

আরও পড়ুনঃ তৃতীয় ধাপে নিরপেক্ষ অবাধ ও সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে: সিইসি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র