জাতীয় ফিচার

“শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ”

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি অংশ দ্রুত শেষ করার কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে তৃতীয় টার্মিনাল চালু হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দ্বিতীয় রানওয়ে নির্মাণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিমানবন্দরের আশপাশে ভবন হয়ে গেছে। তারপরও কীভাবে দ্বিতীয় রানওয়ে করা যায় তা নিয়ে ভাবছি।

লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অনেক আধুনিক জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের এয়ারপোর্ট অনেক আধুনিক। উন্নত বিশ্বের অন্যান্য দেশ থেকেও অনেক উন্নত। তবে সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংস সব থেকে বড় চ্যালেঞ্জ। যাত্রীরা ভাবে বিমান থেকে নামার পরপরই লাগেজ হাতে পাবে। এটা বিশ্বের কোনো দেশে হয় না। অন্তত ২০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ জাপানকে দিয়ে করাবো। তবে জাপান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে।

আরও পড়ুনঃ যেসব কারণে পুরুষের তুলনায় নারীরা বেশি হৃদরোগের শিকার হন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র