“সন্ত্রাসী দল বিএনপি-জামায়াত জোটকে প্রতিরোধ করতে হবে”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াত জোট এদের প্রতিরোধ করতে হবে। এরা তো মানুষের জন্য কাজ করে না। মানুষ খুন বিএনপির একমাত্র গুণ।
আজ সোমবার খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের কাজ হচ্ছে জ্বালাও পোড়ার করা। আগের নির্বাচনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তা বানচাল করার পাঁয়তারা করেছিল তারা। তবে দেশের জনগণের প্রতিরোধের কারণে তারা সফল হতে পারেনি।
তিনি বলেন, মানুষের জীবন মান উন্নয়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় দেশে উন্নয়ন হয়েছে। গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নয়নটা এখন দৃশ্যমান। আর বিএনপির কাজ হচ্ছে ধ্বংস করা বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, যতদূরেই থাকুন না কেন৷ আপনারা আছেন আমার হৃদয়ে৷ খুলনায় আওয়ামী সরকার অনেক উন্নয়ন করেছে। তারপরও আজ যেগুলো উদ্বোধন করা হলো সেগুলো খুলনাবাসীর জন্য উপহার। একটা সময় বিএনপি ক্ষমতায় এসে মোংলা বন্দর বন্ধ করে দিয়েছিল আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার তা চালু করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন জনগণের উন্নয়ন হয়। বিএনপির কাজ হচ্ছে ধ্বংস করা। বিএনপি মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। বিএনপি-জামায়াতের কাজ হচ্ছে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা।
বিএনপি মানেই সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন৷ ২৮ অক্টোবর পুলিশকে লাঠিপেটা করে হত্যা করেছে, সাংবাদিকদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে৷ এদের মধ্যে কোনো মন্যুষত্ব নেই৷ বিএনপি-জামায়াত কোনো মানুষের মঙ্গল করতে পারে না৷ মানুষ খুনই বিএনপির মূল গুণ৷ অগ্নিসন্ত্রাসীদের হাতেনাতে ধরতে পারলে ২০ হাজার টাকা পুরষ্কার দেয়া হবে৷ যাতে তারা কোনো মানুষকে পুড়িয়ে মারতে না পারে। যারা আগুন দিয়ে মানুষকে মারে তাদের কখনও ছাড় দেয়া হবে না। বিএনপি কী ইসরায়েলের কাছে শিক্ষা নিয়েছে নাকি? তারা তো একইভাবে হাসপাতালে হামলা চালিয়েছে। বিএনপি আসলে দেশের ধ্বংস চায়৷
আরও পড়ুনঃ খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





