ভারতে বহুতল ভবনে আগুন লেগে নিহত ৯
ভারতের হায়দরাবাদে বহুতল একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছে।
আজ সোমবারের বহুতল ওই ভবনটির নীচতলায় বেশকিছু কেমিক্যাল বোঝাই ড্রাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন পুরো ভবনে ছড়িয়ে যায়।
ভারতের ফায়ার সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘এখন পর্যন্ত ভবনটি থেকে ২০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই আগুনে হতাহতদের অধিকাংশই প্রথম ও দ্বিতীয় তলার ভাড়াটিয়া। আর যারা তৃতীয় ও চতুর্থ তলায় ছিলেন, তাদের মধ্যে হতাহতের সংখ্যা কম।
ভবনটির মালিকের নাম রমেশ জসওয়াল বলে জানা গেছে। তিনিই বাড়ির নীচতলাকে তেল ও কেমিক্যালের গোডাউন হিসেবে ব্যবহার করতেন। অগ্নিকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আরও পড়ুনঃ খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





