জাতীয়

সংঘর্ষের ঘটনায় ৪০০ বিএনপি নেতাকর্মী বিরুদ্ধে মামলা

বিএনপি নেতাকর্মী

ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩৫০-৪০০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে পুলিশের মামলা।

১৫ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

আওয়ামী লীগের অভিযোগ, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী তারা কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তারা ধাওয়া দিয়ে প্রতিহত করার চেষ্টা করে।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছে, তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে স্টেশনে এলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়।

ওসি শাহ কামাল আকন্দ জানান, পলিটেকনিক মাঠের সমাবেশ থেকে মিছিল নিয়ে ফেরার পথে স্টেশন চত্বর এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে বিএনপি। এতে তিন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়।

তিনি জানান, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় এ মামলা হয়েছে। এতে ২৩ জনের নাম ও আরো অজ্ঞাত ৪০০ জনকে আসামী করা হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে বিভাগীয় গণসমাবেশ শেষে কয়েকশ বিএনপি নেতাকর্মী বাঘমারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় দুইপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। এলাকা জুড়ে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন : চাপে নেই নির্বাচন কমিশন : সিইসি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র