ঝর্ণায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থী মৃত্যু
ঝর্ণায় গোসলে নেমে ডুবে জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নিখোঁজ হয় জিসান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
মৃত জিসান রেলওয়ে পাবলিক হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঝর্ণা দেখতে গিয়েছিলো জিসান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেক তল্লাশি চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : দিনের কোন সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি?





