অর্থ-বাণিজ্য

“শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে আলোচনা চলছে”

"রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আপ্রাণ চেষ্টা করছি"

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে।

আজ বুধবার সকালে রংপুরের নবীগঞ্জে অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এখন যারা বিশৃঙ্খলা করছেন তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এরপর যে কারখানায় এমন অরাজকতা চলবে তা বন্ধ করে দেওয়া হবে।

দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধুমাত্র আওয়ামী লীগ সরকার পোশাক শ্রমিকদের নিয়ে ভেবেছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে। ১৬০০ টাকার বেতন নিয়ে গেছেন ৮ হাজারে। এবারও সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করছি।

যেসব দেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে এরকম তিন দেশের বাণিজ্য বন্ধ করতে চাচ্ছে বাইডেন সরকার-এ তালিকায় বাংলাদেশ আছে কি না এমন প্রশ্নে টিপু মুনশি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর জানা নেই। তবে তিনি আশা করেন এরকম সিদ্ধান্ত নেবে না যুক্তরাষ্ট্র।

নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এরইমধ্যে ১৫ কোটি ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আশা করছি দু-এক দিনের মধ্যে ডিম আমদানি হবে।

পেঁয়াজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রফতানিতে দর বেঁধে দিয়েছে। এরপর আমাদের ট্যাক্স আছে। এ কারণে ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছে ১১০-১১৫ টাকা হয়ে যায়। এছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও একমাস একটু কষ্ট হবে।

আরও পড়ুনঃ আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক