জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

যৌথ প্রয়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে: নরেন্দ্র মোদি

স্মার্ট বাংলাদেশ গড়তেও ভারত পাশে থাকবে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ আমাদের বড় উন্নয়ন সহযোগী। আমার বিশ্বাস; যৌথ প্রয়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে৷

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এরপর নরেন্দ্র মোদি বলেন, গুরুত্বপূর্ণ ৩টি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে দেশটির জনগণের হাতে তুলে দিতে পেরে ভারত আনন্দিত৷

স্মার্ট বাংলাদেশ গড়তেও ভারত পাশেই থাকবে; শুধু তাই নয় ১২জেলায় আইটি পার্ক নির্মাণেও সহযোগিতা করছে ভারত বলেও জানান তিনি৷

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন হওয়া প্রকল্প তিনটি হলো-আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।

আরও পড়ুনঃ আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র