খেলা ফিচার

শেষ মুহূর্তে ভারতের কাছে বাংলাদেশের হার

ডাকওয়ার্থ অ্যান্ড লুইস আইনে যখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৬ ওভারে ১৫১ তখন বৃষ্টির পর বাংলাদেশ দলের এলোমেলো ব্যাটিং সেই সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিলো। জয়ের সম্ভাবনা থাকা ম্যাচটিতে রুদ্ধশ্বাস সমাপ্তি হলো বাংলাদেশের ৫ রানে হারে।

শুরুটা ভালই ছিলো বাংলাদেশের। ওপেনার লিটন দাসের ঝড়ো ইনিংসের পরও ভারতের কাছে হারতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। জয়ের জন্য ১৮৫ রানের টার্গেটে ওপেনার হিসেবে ইনিংস শুরু করে ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন লিটন । ২১ বলে লিটনের হাফ-সেঞ্চুরিতে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান পেয়ে যায় বাংলাদেশ।

এরপর বৃষ্টি নামলে ম্যাচে ১৬ ওভারে ১৫১ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। বৃষ্টির পর খেলা শুরু হলে দ্বিতীয় বলে লিটন রান আউট হতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৬৮ রানে প্রথম উইকেট পতনের পর ১০৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ম্যাচ তেকে ছিটকে পড়ে টাইগাররা।

ম্যাচের শেষে নুরুল হাসান-তাসকিন আহমেদের লড়াই বাংলাদেশকে বৃষ্টি আইনে ৫ রানের হার থেকে রক্ষা করতে পারেনি। এই হারে সেমিফাইনালের দৌঁড়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ।

এ পর্যায়ে ৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানেই থাকলো বাংলাদেশ। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনঃ “প্রতিহিংসার রাজনীতির জনক বিএনপি”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার