জাতীয় ফিচার

“শিক্ষার মানোন্নয়নই এ সরকারের লক্ষ্য”

শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যার সমাধান ও কাঙ্ক্ষিত মানোন্নয়নই এ সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে এক বিশেষ সেমিনারে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ হয়ে এসেছে। আমরা যখন দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থানের গ্রাফিতি গুলো দেখি, তখন সেগুলো আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমাদের সবার দায়িত্ব নিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গাণিতিক দক্ষতার কাঙ্ক্ষিত উত্তরণ করতে পারলে প্রাথমিক বিদ্যালয়গুলোর মূল লক্ষ্য অর্জিত হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের সামাজিক আচরণের বিকাশে ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ ভূমিকা রাখতে হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র