দেশ সংযোগ ফিচার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি টার্মিনাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ মঙ্গলবার সকালে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তাঁর দুই সপ্তাহের ত্রিদেশীয় সরকারি সফরের প্রথম ধাপে টোকিওর উদ্দেশ্যে যাত্রার আগে তিনি ভিভিআইপি টার্মিনালটি উদ্বোধন করেন।

টার্মিনালের ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী মোনাজাতে যোগ দেন। মন্ত্রিপরিষদের সদস্যগণ এবং পদস্থ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল চারদিনের সফরে জাপান গেছেন।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মঙ্গলবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার