লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
লক্ষ্মীপুরের রামগতিতে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আলাউদ্দিন (২৫) চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও আলী আকবর (২৭) চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ভোর ৬টার দিকে উপজেলার হোসেন মার্কেট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই আরোহী। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে বেলা ১১টার দিকে ওই দুই আরোহী মারা যান।
আরও পড়ুনঃ তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ১৩ বিদেশি সাংবাদিক





