জাতীয় ফিচার

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। এ বছর এখন পর্যন্ত ২৭২ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৬২৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৮০৮ জন।

চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৩২২ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৪৫৫ জন।

আরও পড়ুনঃ “জাতি ২০০৯ সালের বিডিআর ঘটনা পুনরাবৃত্তি দেখতে চায় না”

রিপোর্টার

About Author

1 Comment

  1. আরও এক পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার - tathyasangjog

    December 20, 2022

    […] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের ম… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র