জাতীয় ফিচার

‘রংপুর সিটি নির্বাচন ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারিতে’

রংপুর সিটি নির্বাচন

রংপুর সিটি নির্বাচন এবছরের ডিসেম্বরে বা আগামী জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

৩০ অক্টোবর নিজ দপ্তরে সাংবাদিকদের ইসি জানান, এই নির্বাচনের তফসিল নভেম্বর অথবা ডিসেম্বরে দেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, রংপুর সিটি নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচন হতে পারে।

সাবেক এই ইসি সচিব বলেন, সময় শেষ করে নির্বাচন করতে চাই না। একটু আগেই করতে চাই। ইভিএম বা সিসি ক্যামেরার বিষয়ে কমিশন সভায় পরে সিদ্ধান্ত হবে। তবে সব সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সিসি ক্যমেরা ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন,আগামীতে সিটি করপোরেশন বা পৌরসভায় যে নির্বাচন হবে সেখানে ইভিএম, সিসি ক্যমেরা ব্যবহার করবো।

মো. আলমগীর জানান, আমাদের রোডম্যাপে আইসিটির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত আছে। সিসি ক্যামেরায় অনিয়ম ধরতে সহজ হবে। কারণ ভোটকেন্দ্রের বাইরের (অনিয়ম) সবাই দেখে। কিন্তু ভেতরেরটা তো সবাই দেখে না।

ইসি মো. আলমগীর বলেন, যদি কারিগরি সামর্থ্য হয় তবে কারও কথা শোনার তো কোনো সুযোগ নেই। ইভিএমের ক্ষেত্রেও ইভিএম বা সিসি ক্যামেরা ব্যবহার না করার অনুরোধে একই সিদ্ধান্ত কমিশনের।

আরও পড়ুন: জানুয়ারি থেকে সব প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চলবে

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র