জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৩

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, টর্নেডোর আঘাতে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকা থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তাছাড়া বেশ কয়েকটি গ্রামীন শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগটি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের কিছু অঙ্গরাজ্যেও শক্তিশালী টর্নেডোটি আঘাত এনেছে। তবে মিসিসিপির কিছু এলাকায় শুরু হয়েছে ভারি বৃষ্টিও।

সেখানে কতটি টর্নেডো আঘাত হেনেছে তা পরিষ্কার নয়। যদিও এর আগে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক পূর্বাভাসে বেশ কিছু টর্নেডোর ব্যাপারে সতর্ক করেছিল।

পশ্চিম মিসিসিপির ছোট শহর রোলিং ফর্কের বাসিন্দারা জানিয়েছেন, একটি টর্নেডো তাদের বাড়ির পিছনের জানালাগুলো উড়িয়ে নিয়ে গেছে। এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র