যুক্তরাষ্ট্রে ঝড়-তুষারপাতে নিহত ৩
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে দেশটির লুজিয়ানা অঙ্গরাজ্যে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঝড়ে বাড়ি গুঁড়িয়ে যাওয়ায় একটি ছোট ছেলে ও তার মা মারা গেছেন। প্রবল ঝড় মধ্য-পশ্চিমে তুষারঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। রাস্তা ও স্কুল বন্ধ রয়েছে। কিছু এলাকায় চার ফুট পর্যন্ত গভীর তুষারপাত হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় তিন হাজার ৩০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
সেখানের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ঝড় নিউ আইবেরিয়া, লুইজিয়ানাতে আঘাত হানে, এতে পাঁচজন সামান্য আহত হয় ও আইবেরিয়া মেডিকেল সেন্টারের একটি ভবনের জানালা ভেঙে গেছে।
আরও পড়ুনঃ ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী





