যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে বন্দুকধারীর হামলায় নিহত ১০
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ওয়ালমার্ট সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে ভার্জিনিয়ার চেসাপিক শহরের ওয়ালমার্ট সুপারস্টোরে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন। চেসাপিক সিটি এক টুইট বার্তায় জানিয়েছে, ওয়ালমার্ট সুপারশপে বন্দুকধারীর গোলাগুলি ও প্রাণহানির ঘটনা পুলিশ নিশ্চিত করেছে। দোকানের ভেতরে গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি একাই কাজটি করেছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, হামলাকারী ওয়ালমার্টের স্টোর ম্যানেজার। এলোপাতাড়ি গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেন।
গত ২০ নভেম্বর, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে হামলা চালায় এক বন্দুকধারী। এতে পাঁচজন নিহত হন, আহত হন আরও ১৮ জন।
আরও পড়ুনঃ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় : তথ্যমন্ত্রী





