“বিএনপির সমাবেশ ও জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠা একই সূত্রে গাঁথা”
বিএনপির সঙ্গে জঙ্গি গোষ্ঠীর যোগ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। সমাবেশের নামে বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে তারা। বিএনপির সমাবেশ এবং জঙ্গি গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে উঠা একই সূত্রে গাঁথা।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
সরকার বিএনপির নিরাপত্তা নিশ্চিত করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে বলেই বিএনপি নির্বিঘ্নে সমাবেশ করতে পারছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের সমাবেশে তারা গ্রেনেড হামলা করেছে।
তিনি বলেন, সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়। দেশের মানুষ সেটি হতে দেবে না। ঢাকা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগের কর্মীরা। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস-ট্রাক মালিক সমিতি যানবাহন চালাবে কিনা সেটি তাদের ব্যাপার।
আওয়ামী লীগ শৃঙ্খলা বজায় রেখেই সমাবেশ করবে আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ৯ ডিসেম্বর কিংবা ১০ ডিসেম্বরও সমাবেশ করতে পারে। তবে সেক্ষেত্রে আওয়ামী লীগ শৃঙ্খলা বজায় রেখেই সমাবেশ করবে।
আরও পড়ুনঃ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় : তথ্যমন্ত্রী






খুনের আসামি গ্রেপ্তার করতে গেলে তারা হয় বিএনপির নেতা : ওবায়দুল কাদের - tathyasangjog
November 23, 2022[…] […]