জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রের সাথে অনেক ভাল সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের"

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে গঠনমূলক ও ইতিবাচকভাবে অনেক ভাল সম্পর্ক গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার বাংলাদেশে কয়েকজন মার্কিন শীর্ষ কর্মকর্তার সফরের প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা খুবই খুশি যে, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের গঠনমূলক যোগাযোগ বাড়ছে। বর্তমানে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার এডমিরাল ইলিন লব্যাচার বাংলাদেশ সফরে রয়েছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সম্পর্ক বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর বাংলাদেশ সফরের কথা রয়েছে।

তিনি বলেন, আমরা খুবই খুশি যে, তারা (মার্কিন কর্মকর্তারা) এদেশে আসছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধের মতো অভিন্ন মূল্যবোধ ও আদর্শে বিশ্বাসী বিধায়, ঢাকা ওয়াশিংটনের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও বিনিয়োগসহ বহুমুখী সম্পর্ক বরাজ রাখছে এবং দেশ দুটি শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ু ইস্যু ও সমুদ্রিক নিরাপত্তার মতো ক্ষেত্রগুলোতে একসাথে কাজ করছে। তিনি বলেন, যখন কোন বন্ধুরাষ্ট্র যথাযথ চ্যানেলে কোন ইস্যু উত্থাপন করে বা কোন ব্যাপারে পরামর্শ দেয়, তখন ঢাকা তার পক্ষ থেকে সেই শূন্যতা পূরণ বা দুর্বলতা ঘোঁচাতে সব সময়ই পদক্ষেপ নিয়ে থাকে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে মোমেন ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) এর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন।

তারপরও তিনি বলেন, যদি কোথাও কোন ঘাটতি থাকে, তারা আমাদের আনুষ্ঠানিকভাবে তা অবহিত করলে, আমরা তা সমাধান করব। আর এ ব্যাপারে আমরা খুবই ইতিবাচক। গত তিন বছরে বাংলাদেশে কোন গুমের ঘটনা ঘটেনি উল্লেখ করে, পররাষ্ট্রমন্ত্রী একে এক্ষেত্রে একটি অনেক বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

 

আরও পড়ুনঃ প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস - tathyasangjog

    January 10, 2023

    […] আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের সাথে অনেক ভাল সম্পর্ক… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র