জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ; নির্বাচনে যাওয়ার ঘোষণা

দেশের রাজনৈতিক অঙ্গনে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগ (হাতপাঞ্জা) ও জাতীয় পার্টি (কাঁঠাল)-এ তিন দলের সমন্বয়ে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে এ ৩ দল।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে নতুন এ জোটের প্রধান কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে আমরা অংশ নেবো। আমরা ২০২৪ সালের নির্বাচন জাতি ও বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৩৮ আসনে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কোন প্রার্থীই বিজয়ী হয়নি।

সৈয়দ ইবরাহিম বলেন, ২০১৪ সালের নির্বাচনে সরকার লোভনীয় প্রস্তাব ও সরকারের চাপ থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে যাইনি। ২০১৮ সালের আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে অন্য জোটের সঙ্গে নির্বাচনে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইনি বরং বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবার জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচনে যাচ্ছি।

তিনি আরও বলেন, নির্বাচনে যাওয়ার জন্য ২০১৪ সালে আমন্ত্রণ পেয়েছিলাম। তীব্র চাপ থাকার পরও আমরা সেই নির্বাচনে যাইনি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থেকে আন্দোলন করেছি। আর ২০১৮ সালে আমন্ত্রণ ছিল ২০ দল থেকে বের হয়ে নির্বাচন করার জন্য। কিন্তু আমরা ২০ দলের থেকেই নির্বাচন করেছি। আর বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো। কারণ তাদের কাছে আমরা রাজনীতি শিখেছি। একা রাজনীতি শেখা যায় না।

আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র