মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮
মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে শহরের মেয়রসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের টাউন হলে বন্দুকধারীরা এ হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এই হামলার জন্য প্রভাবশালী একটি মাদক কারবারি চক্র সংশ্লিষ্ট গ্যাং লস টাকিলারোস-কে দায়ী করা হচ্ছে। নিহতদের মধ্যে পুলিশের কর্মকর্তা ও কাউন্সিল কর্মীরাও রয়েছেন; সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে মাটিতে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের তদন্ত চান জাতিসংঘ মহাসচিব
টাউন হলে ওই হামলার আগে মেনডোজা আলমেদার বাবা, সাবেক মেয়র হুয়ান মেনডোজা অ্যাকোস্টাকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়।
হামলার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেন শহরে পৌঁছাতে না পারে সেজন্য সান মিগুয়েল টোটোলাপান শহর যে রাজ্যে অবস্থিত, সেই গেরেরো রাজ্যের একটি মহাসড়ক বড় বড় যানবাহন দিয়ে কিছু সময় আটকে রাখা হয়েছিল বলেও খবর পাওয়া গেছে।
মাদক কারবারি নিয়ন্ত্রিত পশ্চিম মেক্সিকোর টিয়েরা ক্যালিয়েন্তে নামে পরিচিত অঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত।






গ্রীসে অভিবাসী বহন করা দুটি নৌকা ডুবিতে নিহত ১৫ - tathyasangjog
October 6, 2022[…] […]