Uncategorized জাতীয়

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলি; নিহত ৩৪

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলি; নিহত ৩৪

থাইল্যান্ডে একটি ডে কেয়ার সেন্টারে এক সাবেক পুলিশ কর্মকর্তার নির্বিচার গুলি ও ছুরি হামলায় ৩৪ জন নিহত হয়েছে।

রাজধানী ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার উত্তরপূর্বে থাইল্যান্ডের উত্তরপূবাঞ্চলীয় নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান শহরে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুপুরের খাবারের সময় সন্দেহভাজন বন্দুকধারী যখন ডে কেয়ার সেন্টারটিতে যান তখন সেখানে প্রায় ৩০ জনের মতো শিশু ছিল। হামলায় নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে। এই লোক প্রথমে যে চার-পাঁচ কর্মীকে গুলি করেন, তার মধ্যে আট মাসের গর্ভবতী এক শিক্ষিকাও ছিলেন।

আরও পড়ুনঃ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

পুলিশ জানিয়েছে, মাদক সম্পর্কিত কারণে ওই সন্দেহভাজনকে পুলিশ থেকে অব্যহতি দেওয়া হয়।

সন্দেহভাজন ওই সাবেক কর্মকর্তা তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজেও গুলিতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, ডে কেয়ার সেন্টারটির মেঝেতে রাখা শিশুদের লাশগুলো প্লাস্টিকের শিট দিয়ে ঢেকে রাখা হয়েছে আর সেগুলোর চারপাশে রক্ত ছড়িয়ে আছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র