জাতীয় দেশ সংযোগ

মানিকগঞ্জে ট্রাক চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

মানিকগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
আজ সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জসিম তালুকদার (৪২) ও তার নাতি মো. তাসেন (৫) এবং সিএনজিচালক মো. শাহীন (৫২)।

নিহত জসিমউদ্দিনের বাড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকায় ভাড়া থাকেন। সিএনজিচালক শাহীনের বাড়ি সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুণ্ডি গ্রামে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ৭ জন যাত্রী নিয়ে সিএনজিটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওভারটেক করার সময় মাটি বহনকারী ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিচালক শহীন নিহত হন। হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয় ব্যবসায়ী জসিম তালুকদার ও তার ৫ বছরের নাতি মো. তাসেনকে।

আরও পড়ুনঃ টানা চতুর্থবার ক্ষমতার পথে আওয়ামী লীগ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র