জাতীয়

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খলিলুরকে কারাগারে পাঠানোর নির্দেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী খলিল গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খলিলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেত্রকোনার দুর্গাপুরের খলিলুরকে গ্রেফতারের পর আদালতে উপস্থিত করা হয়েছিল। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় খলিলুর রহমানের মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ঋষিকেশ সাহা। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

উল্লেখ্য,২৭ সেপ্টেম্বর রাতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে খলিলুরকে গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র