জাতীয়

অবৈধ গ্যাসের সংযোগের দায়ে ৮ লাখ টাকা জরিমানা

৮ লাখ টাকা জরিমানা

অবৈধ গ্যাসের সংযোগের দায়ে রাজধানীর মিরপুরে আট গ্রাহককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একজনকে ১০ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।

তিতাস গ্যাস ও ঢাকা জেলা প্রশাসন বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

জানা গেছে, মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৭টি বহুতল ভবন ও একটি ইন্ডাস্ট্রিসহ মোট ৮টি স্থাপনার অবৈধ সংযোগ (রাইজার) বিচ্ছিন্ন করা হয়। এদের মধ্যে ৭ জন গ্রাহকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। অপর এক গ্রাহক এক লাখ টাকা জরিমানা আদায় করতে না পারায় তাকে ১০ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও একজন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন না করে জরিমানা আদায় করা হয়।

অভিযানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন তিতাস মেট্রো ঢাকা-৬ এর ব্যবস্থাপক মো. শাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

আরো পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র