ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার লোরা (৩)।
নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া বলেন, তাসলিমা ও আরাফাত সম্পর্কে চাচাতো ভাইবোন। সন্ধ্যার দিকে তারা একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় দুজন। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পুকুরে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ গম আমদানির বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ





