জাতীয়

“ভোটের মাধ্যমে জনগণ সরকারের সকল কিছুর বিচার করবে”

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার কি করছে, দেশের জনগণ সেটা দেখবে। আইনের বাহিরে সরকার কোন কাজ করে না। ভোটের মাধ্যমে জনগণ সরকারের সকল কিছুর বিচার করবে।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের রাণীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কারও কোন বক্তব্য এটা তাদের বিষয়। আওয়ামী লীগ সরকারের মানুষের কাছে দায়বদ্ধতা আছে। সরকার কি করছে, দেশের জনগণ সেটা দেখবে।

তিনি বলেন, বিএনপি সরকারের পদত্যাগের দাবি ৩ বছর ধরে করছে। রাজনীতি করতে গেলে রাজনীতির নিয়ম অনুযায়ী করতে হবে। সরকারের পদত্যাগ এটা জনগণকে উসকানির জন্য বলা হয়। এসব শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত। এটা কোনও কথা নয়।

তিনি বলেন, গণতন্ত্রে প্রত্যেকের মন্তব্য করার অধিকার রয়েছে। দেশের মানুষকে কষ্টে রাখার অধিকার কারও নেই। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়ন করছে, দেশের কোনও ক্ষতি এই সরকার করে না। দেশের ক্ষতি কে করছে, জনগণ সেটা দেখছে। তার বিচার জনগণ করবে।

আরও পড়ুনঃ জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র