খেলা ফিচার

দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হেরে ওয়ানডে বিশ্বকাপে টানা চতুর্থ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশছে দক্ষিণ আফ্রিকার কাছে। এ ম্যাচ শেষে ৫ খেলায় ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে নেমে গেল বাংলাদেশ।

এদিকে ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং হেনরিচ ক্লাসেন-অধিনায়ক আইডেন মার্করামের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান দক্ষিণ আফ্রিকার। ডি কক ১৪০ বলে ১৭৪, ক্লাসেন ৪৮ বলে ৯০ এবং মার্করাম ৬৯ বলে ৬০ রান করেন। জবাবে মাহমুদুল্লাহর ১১১ রানের সুবাদে ২০ বল বাকী থাকতে ২৩৩ রানে অলআউট হয় বাংলাাদেশ।

আরও পড়ুনঃ জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার