জাতীয় ফিচার

ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

ডিপিডিসি আওতাধীন এলাকায় আজ লোডশেডিং নেই

এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের প্রায় ২০ শতাংশ মূল্যবৃদ্ধির জন্য আবেদন করেছে তিনটি বিতরণ কোম্পানি। আগামী সপ্তাহে বাকি তিনটি কোম্পানি আবেদন করতে পারে।

এর আগে ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছিল, এখনই খুচরা পর্যায়ে বিদ্যুতের দামে কোনো প্রভাব পড়বে না। তবে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির দুই দিনের মাথায় গত বুধবার ভোক্তা পর্যায়েও দাম বাড়াতে বিইআরসির কাছে আবেদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিতরণ কোম্পানিও পিডিবি। তাদের আবেদনের পর গতকাল বৃহস্পতিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) দাম বাড়ানোর আবেদন করেছে।

পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আনুপাতিক হারে দাম বাড়ানোর দাবি জানিয়েছে তারা। এতে প্রায় ২০ শতাংশ বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মনে করছেন এই দুই কোম্পানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

গত ১৪ বছরে দেশে বিদ্যুতের দাম বেড়েছে ৯ বার। একই সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। সবশেষ দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়। ওই সময় পাইকারি পর্যায়ে ৮ দশমিক ৩৯ শতাংশ দাম বাড়ানো হয়। আর খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুনঃ কিয়েভে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ৭

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র