কিয়েভে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ৭
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোয় রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
বুধবার (২৩ নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা ইউক্রেনসহ এর আশপাশের দেশগুলোর জন্যও অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন।






ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব - tathyasangjog
November 24, 2022[…] […]