ব্রাজিলে ভবন ধসে নিহত ৮
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ধসে পড়ার ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় শুক্রবার ভোরে ওই ভবনটি ধসে পড়ে। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ ও ৮ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যের রাজধানী রেসিফে ওই দুর্ঘটনা ঘটে।
ড্রোনে ধারণ করা বেশ কিছু ফুটেজে দেখা গেছে, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়ার পর দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। তখন অনেক বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। তখন অনেক বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। কী কারণে ওই ভবনটি ধসে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি.
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখুন, প্লাটিলেট দ্রুত বাড়বে





