ব্যবসা-বাণিজ্য

বৈদেশিক বিনিয়োগের তথ্য দ্রুত পাঠানোর নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

দেশের ব্যাংকগুলোকে প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) গ্রহণকারী গ্রাহক প্রতিষ্ঠান (শতভাগ বিদেশি ও যৌথ মালিকানাধীন) কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-১ ও সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি ও সব আউটওয়ার্ড এফডিআই প্রেরণকারী প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রেরণকৃত এফডিআই রিপোর্টিং ফরম-২ সংশ্লিষ্ট সহায়ক দলিলাদি (রিপোর্টিং সংশ্লিষ্ট ত্রৈমাসিকের নিরীক্ষিত বা অনিরীক্ষিত আর্থিক বিবরণী, অন্তর্মুখী ও বহির্মুখী রেমিট্যান্সের দলিলাদি ইত্যাদি) প্রতি ত্রৈমাসিকের পরবর্তী এক মাসের পরিবর্তে ২০ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংকে (রিপোর্টিং ব্যাংক) দাখিল করতে হবে।

এ ছাড়া ডিলার ব্যাংকে যাচাই-বাছাই শেষে অন্তর্মুখী ও বহির্মুখী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের তথ্য ওয়েব পোর্টালের মাধ্যমে প্রতি ত্রৈমাসিকের পরবর্তী ১ মাস ১৫ দিনের পরিবর্তে এক মাসের মধ্যে এফডিআই রিপোর্টিং ফরমের হার্ড কপিসহ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এফআইইডি ম্যানেজমেন্টে দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন এ নির্দেশনা চলতি বছরের জানুয়ারি-মার্চ থেকে কার্যকর হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের বৈদেশিক লেনদেনে নিয়োজিত (এডি শাখা) শাখায় পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ চতুর্থবারের মত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার