বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ডলারসহ আটক ২
বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলারসহ ভারতফেরত দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আটক যাত্রীরা হলেন: মুন্সীগঞ্জের পাঁচগাঁও গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম ঢালী ও কমলাঘাট গ্রামের শাহ আলমের ছেলে সাগর হোসেন।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভারত থেকে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা এপারে পাচার হবে। পরে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। একপর্যায়ে সন্দেহভাজন দুই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ডলার উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ কঠোর নীতি থেকে সরে গেল বাংলাদেশ ব্যাংক
তিনি আরও জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বাংলাদেশে আনার জন্য কলকাতা থেকে অপরিচিত এক ব্যক্তি তাদের ডলারগুলো দিয়েছিল। আটক দুজনের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।






মা-বাবার সামনেই ট্রেনের নিচে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী - tathyasangjog
September 23, 2022[…] আরও পড়ুনঃ বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ডলারসহ আটক ২ […]