বুরকিনা ফাসোয় হামলায় নিহত ১৪
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় জিহাদি গ্রুপের দুই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার নিরাপত্তা ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সোমবার প্রথম প্রহরে সফি গ্রামে হামলায় চালায়। এতে সেনাবাহিনীর সহায়ক শক্তি ভিডিপির আট সদস্য নিহত হয়। মার্কোয়ির কাছে পৃথক এক হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম বুরকিনা ফাসো ২০১৫ সাল থেকে জিহাদিদের দমনে লড়াই করে আসছে। দীর্ঘ লড়াইয়ে হাজারো বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ আমাদের ছেলে-মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবে: প্রধানমন্ত্রী





