এবার জার্মানিকে হারিয়ে অঘটন ঘটালো জাপান
কাতার বিশ্বকাপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে এশিয়ার ফুটবলের পাওয়ার হাউজ জাপান।
বুধবার দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আন্ডারডগ হিসেবেই জার্মানির বিপক্ষে মাঠে নামে জাপান। তবে সেই আন্ডার ডগ দলটিই জায়ান্টদের হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করল। পারক্রমশালী দুই দলের ম্যাচটি পরিণত হয়েছে হাই ভোল্টেজ ম্যাচে। পুরোটো সময় কেটেছে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যে।
তবে গোলের সুচনা করেছে জাপান। যদিও শেষ পর্যন্ত সেটি বাতিল হয়। ম্যাচের অষ্টম মিনিটে জার্মানির জালে বল জড়িয়ে দেন জাপানের স্ট্রাইকার ডেইজেন মিডা। প্রতিআক্রমন থেকে তার দেয়া গোলটি বাতিল হয় অফ সাইডের কারণে। ডান প্রান্ত থেকে জুনিয়া ইতোর ক্রস বাঁ পায়ে জালে জড়িয়ে দেন মিডা।
২৫তম মিনিটে দারুন এক আক্রমন রচনা করে জার্মানি। এই সময় রেফারির আকস্মিক বাঁশি বাজানোয় সবাই থমকে যায়। পরে দেখা গেল বক্সের ভেতর ফাউল হয়েছিল কিনা সেটি ভিএআরের সাহায্যে পরখ করেছেন তিনি। কারণ বক্সের ভেতর পড়ে গিয়েছিলেন হাভার্টজ। ২৭ তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটের্র বল দখল করেন জাপানের গোলরক্ষক গোন্ডা।
ম্যাচের ৩২ মিনিটে জার্মানির ডিফেন্ডার ডেভিড রম আক্রমনে গেলে ডি বক্সেই তাকে পেছন থেকে ধরে ফেলে দেন জাপানী গোল রক্ষাক গোন্ডা। ফলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে ৩৩ মিনিটে ডান পায়ের আলতো শটে গোল করেন ইকে গুনডোগান। ফলে ১-০ গোলে এগিয়ে যায় চার বারের চ্যাম্পিয়নরা।
এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে জাপান আক্রমন চালালেও জার্মানিও প্রতিআক্রমনে ব্যতিব্যস্ত করে রাখে জাপানের রক্ষনকে। কিন্তু কোন দলই গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।
তবে ৭৫তম মিনিটে ডিবক্সের ভেতর থেকে প্রথমে জার্মান পোস্ট লক্ষ্য করে শট নেন বদলী খেলোয়াড় তাকুমা আসানো। সেটি ফিরিয়ে দেন নয়্যার। ফিরতি বলটি জোড়ালো শটে জালে জড়িয়ে দেন রিটসু ডোয়ান (১-১)। ফলে সমতায় ফিরে জাপান।
৮২তম মিনিটে ফের গোল করে ম্যাচটি নিজেদের করে নেয় জাপান। সেই সঙ্গে জন্ম দেয় আসরের দ্বিতীয় অঘটনের। এই সময় রক্ষন ভাগ থেকে উড়ে আসা বল বেশ দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রনে নিয়ে ক্ষীপ্র গতিতে জার্মান সিমানায় ঢুকে পড়েন তাকুমা আসানো।
জার্মান রক্ষনের কাউকে সুযোগ না দিয়ে একেবারেই পোস্টের ডান প্রান্ত ঘেষে শট নেন তিনি। নিমিষেই উচ্ছাসে ভেঙ্গে পড়ে জাপানি শিবির (২-১)। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই জয়লাভ করে জাপান।
আরও পড়ুনঃ খুনের আসামি গ্রেপ্তার করতে গেলে তারা হয় বিএনপির নেতা : ওবায়দুল কাদের





