জাতীয় ফিচার

“বিএসএফকে নিয়ন্ত্রণে রাখতে না পারা ভারতের জন্য লজ্জাজনক”

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক। তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ‘যুদ্ধ যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক’

গত রোববার সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির প্রাণহানি প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। কয়দিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশও বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সেদেশের সশস্ত্র বিদ্রোহীদের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে অস্থিতিশীলতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ইস্যুতে আজকেও প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়েছেন। কিন্তু যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে ব্যবসা-বাণিজ্য বাড়িয়ে চলেছে।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র