বন্ধ হলো ৩৩১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট
নিয়মিত নজরদারির অংশ হিসেবে ৩৩১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘ডিজিটাল নিরাপত্তা সেল’।
অন্যদিকে গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি অ্যাপস প্লে স্টোর থেকে সরানোর জন্য রিপোর্ট করা হলে এরই মধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপস বন্ধ করেছে এবং অবশিষ্ট অ্যাপস বন্ধের জন্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুনঃ সরকারিভাবে পণ্য আমদানিতে আগেই ভ্যাট ও ট্যাক্স দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবং অনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ায় এ ধরনের ২৭টি ফেসবুক লিংক এবং ৬৯টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করা হলে কর্তৃপক্ষের মাধ্যমে ১৭টি ফেসবুক লিংক ও ১৭টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে এবং অবশিষ্ট লিংক বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিটিআরসি।
এছাড়া অনলাইন জুয়া সংক্রান্ত সাইটের ইউআরএল উল্লেখপূর্বক তা ইমেইল বা লিখিত আকারে বিটিআরসিকে জানানোর জন্য জনগণের কাছে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।





