বিএনপি ২০১৪ সালের মতো আবার আগুন সন্ত্রাসে নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি ২০১৪ সালের মতো আবার আগুন সন্ত্রাসে নেমেছে। গতকাল ছাত্রদল নিজেরাই একটা ঘটনা ঘটিয়ে আজকে তারা হরতাল ডেকেছে। আজকে ডেমরায় তারা গাড়ি পুড়িয়েছে। গতকাল ঢাকায় মহাসমাবেশ চলাকালে তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলাসহ গাড়িতে আগুন, পুলিশ হত্যা ও সাংবাদিকদেরও মেরেছে। এর দায় তাদের কেন্দ্রীয় নেতাদেরই নিতে হবে।
আজ রোববার বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রোববার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং অচিরেই তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশটির দূতাবাস থেকে তার দেয়া পরিচয় অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যে সে বাংলাদেশি বংশোদ্ভূত বলে শনাক্ত হয়েছে। তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আরও পড়ুনঃ “রাজনীতির নামে সহিংসতা চালালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে”





