জাতীয় ফিচার

বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না: তথ্যমন্ত্রী

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রমজানেও মানুষকে স্বস্তি দিতে চায় না। তারা রমজানেও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে, যা অনভিপ্রেত।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে আমরা কখনোই পবিত্র রমজান মাসে আন্দোলনের ঘোষণা দেখিনি। কারণ, সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকেন। রমজানে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয় এবং অন্যান্য কর্মসূচি থাকে। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাটুকুও নষ্ট করতে চায়।

রমজানে পর্যাপ্ত পণ্য মজুত থাকা সত্ত্বেও যারা বাজারে দাম বাড়াচ্ছে, তাদের উদ্দেশে ড. হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে রমজান কিংবা কোনো উৎসব-পার্বণ এলে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়ে দেয়। বাংলাদেশে রমজান সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদানিনির্ভর পণ্য থেকে শুরু করে উৎপাদননির্ভর পণ্যসহ সব পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে সে ব্যবস্থা করেছেন। ফলে খাদ্যপণ্যের মজুত এখন শুধু যথেষ্টই নয়, বরং প্রয়োজনের চেয়ে বেশি। রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।

সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের খাদ্যনীতিতে বলা আছে, দেশে যদি ১০ লাখ টন খাদ্যপণ্য মজুত থাকে তাহলে সেটি নিরাপদ। কিন্তু বর্তমানে ২০ লাখ টনের চেয়ে বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। কোনো কোনো পণ্য রমজানে চাহিদার চেয়েও অতিরিক্ত মজুত রয়েছে।

তিনি বলেন, এরপরও কিছু অসাধু ব্যবসায়ী ও মজুতদার রমজানের সুযোগ নিয়ে পণ্যমূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যারা মূল্যবৃদ্ধি করে গণবিরোধী কাজে লিপ্ত হবেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজনে শাস্তির বিধান রাখা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা এরই মধ্যে সক্রিয় হয়েছে। বাজার মনিটরিং চলছে। শিগগির এ মনিটরিং উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। তবে এ ব্যাপারে জনগণকেও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ দুবাইয়ে আরাভ খান আটকের ব্যাপারে পুলিশের কাছে তথ্য নেই : আইজিপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র