“বিএনপির চেতনায় পাকিস্তান”
বিএনপিকে ‘পাকিস্তানের দালাল পার্টি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে ‘পাকিস্তান আমল ভালো ছিল’ তারা আসলে পাকিস্তানের সেবাদাস, পাকিস্তানের দালাল।
আজ শনিবার গণহত্যা দিবসে উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশে সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির মুখপাত্র।
তিনি বলেন, একাত্তরের গণহত্যার পর একবারের জন্যও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। তারা ৩/৪ লাখ লোক আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি।
আরও পড়ুনঃ আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী






আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ প্রধানমন্ত্রীর - tathyasangjog
March 25, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপির চেতনায় পাকিস্তান” […]