“বিএনপি নির্বাচনে না এলে অপূর্ণতা রয়ে যাবে”
যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে অপূর্ণতা থেকে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার রাত ৯টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। সব ভোটার যেন ভোটকেন্দ্রে এসে, নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কাজটি করতে চাই।
সিইসি বলেন, যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে অপূর্ণতা থেকে যাবে। তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন হোক প্রতিদ্বন্দ্বিতামূলক। আমি চাই, সব দল অংশগ্রহণ করুক এবং সবার অংশগ্রহণে একটি সংসদ গঠিত হোক।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা আমাদের নেই। তাছাড়া ইভিএম ছিনিয়ে নেওয়া বা জাল ভোট দেওয়া সম্ভব নয়। অন্য কেউ আপনার ভোট দিতে হলেও আপনাকে আসতে হবে। আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে। তারপরও আমরা এর গতি আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করছি।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী






অরাজগতা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
December 21, 2022[…] […]