“বিএনপির পরামর্শকরা সারাদেশে যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রীর ৭০ ভাগ জনপ্রিয়তা রয়েছে”
বিএনপির পরামর্শকরা সারাদেশে যাচাই করে দেখেছে, প্রধানমন্ত্রীর সারাদেশে ৭০ ভাগ জনপ্রিয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর শহরের কানাইখালী মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোন বিদেশির সহযোগিতায় আওয়ামী লীগ চলে না। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই সারাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য প্রস্তুত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত তাদের অপরাধের জন্য ক্ষমা না চেয়ে উল্টো হরতাল অবরোধ ডাকছে। হরতালের নামে গাড়িতে আগুন দিয়ে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে। বিএনপি সন্ত্রাসের কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষামতায় আসবে বলেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি। সারাদেশে শান্তি বিরাজ করছে সেসময় বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে তিনি ভোটের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করতে বলেন। তারা নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিবেন।
আরও পড়ুনঃ “বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”





